বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে গতকাল উদ্বোধনী দিনে জিতেছে জাগো নিউজ, বাংলাভিশন ডেইলি স্টার, মাছরাঙ্গা টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, সমকাল। এর মধ্যে জাগো নিউজের হয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন মনিরুজ্জামান উজ্জ্বল।
দেশ বরেন্য ক্রীড়া সংগঠক ,বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফার হেড অব টেকনিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিস য়ুর্গ নেপফার, ফিফার দক্ষিণ এশিয়া জোনের টেকনিক্যাল কনসালট্যান্ট চোকি নিমা, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ সাফি আবেদীন ও বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম।
বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের খেলা শুরু হয়। প্রথম দিন আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারটি খেলা পরিচালনা করেন নারী রেফারি তাহমিনা, শাবনূর ও সুমাইয়া যা ভিন্ন এক বৈশিষ্ট্য। খবর বিজ্ঞপ্তির।
