বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল
শেরপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে ময়মনসিংহ বিভাগের ফাইনালে উঠেছে শেরপুর। আগামী শনিবার অনুষ্ঠিতব্য ফাইনালে দলটি জামালপুর ও ময়মনসিংহের মধ্যকার বিজয়ীর বিরুদ্ধে খেলবে। শেরপুরের কিশোররা গত সোমবার ময়মনসিংহের ভাষাসৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে এ বিভাগের উদ্বোধনী খেলায় ২-১ গোলে নেত্রকোনা দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। দলের জয়ে গোল দুটি করেন তাজউদ্দিন ও রাব্বি। নেত্রকোনা পিছিয়ে পড়ার পর তৌফিকের গোলে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি।
