২ লক্ষ ৩৭ হাজার টাকার শাওমি ফোনে সবদিকেই ডিসপ্লে!

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:১১

শাওমি মি মিক্স আলফা, এর দাম গ্যালাক্সি ফোল্ড থেকেও বেশি, আর দুনিয়ার প্রথম স্মার্টফোন

যেটার প্রায় সবটুকুই ডিসপ্লে!

মোজাহেদুল ইসলাম

 

শাওমি নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন ঘোষণা করেছে; দ্যা শাওমি মি মাক্স আলফা (the Xiaomi Mi Mix Alpha) যেটাকে তারা একটি কনসেপ্ট ফ্ল্যাগশিপ ফোন নাম দিয়েছে, এর প্রায় সমপূর্ণটায় ডিসপ্লে! ফোনটা দেখতে মারাত্মক সুন্দর ও স্টাইলিস, আর হতে পারে ভবিষ্যত্ স্মার্টফোন গুলো দেখতে এমনই হবে! বেজেললেস ফোন তৈরি করার জন্য আলাদা কোমপানিগুলোর সাথে শাওমি ও পেছনের ২-১ বছর থেকে কাজ করে চলেছে! নচ ডিসপ্লে, পপ-আপ সেলফি, হোলপ্যাঞ্চ ডিসপ্লে এগুলো সবার দিন ফুরিয়ে শাওমি তাদের ক্রেজি এক আইডিয়া প্রকাশ করে দেখালো দুনিয়াকে!

এই নতুন ফোনটির সামনে, পেছনে, পাশে, সবদিকেই ডিসপ্লে এরকম ডিজাইনের ফোন এই পর্যন্ত আগে কখনোই দেখা মেলেনি! ফোনটির ডিসপ্লেটি বেঁকিয়ে সামনে দিক থেকে এজের দিকে তারপরে পেছনের দিকে চলে গেছে। ব্যাটারি আর নোটিফিকেশন আইকন ফোনটির সাইডে দেখতে পাওয়া যাচ্ছে। ফোনটির কপালে এবং থুতনিতে কিছুটা বেজেল রয়েছে। ফোনটির স্ক্রীন-টু-বডি রেশিও হচ্ছে ১৮০%!

ফোনটি দেখতে যে কেবল মারাত্মক সুন্দর তাই-ই নয়, এটি টপ স্পেসিফিকেশন সমৃদ্ধ একটি ফোন, শাওমি মি মাক্স আলফা ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি অন বোর্ড স্টোরেজ! সাথে ফোনটি UFS3.0 সাপোর্ট করে, মানে মারাত্মক পারফর্মেন্স পাওয়া যেতে পারে অ্যাপ ওপেনিং করার সময় বা ফাইল রীড/রাইট করার সময়। যদি দুর্বল পয়েন্টের কথা বলেন, সেক্ষেত্রে এর 4,050mAh ব্যাটারিই কেবল একটি দুর্বলদিক! ফোনটিতে সাধারণ ফোনের তুলনায় প্রায় দিগুন সাইজের ডিসপ্লে রয়েছে, সে অনুসারে এর 4,050mAh ঠিক কতোটা ব্যাকআপ দেবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে ফোনটিতে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, মানে চার্জ শেষ হয়ে গেলেও অনেক দ্রুত সময়ের মধ্যেই আবার জুস ভরিয়ে ফেলতে পারবেন এর ব্যাটারিতে!

আর হ্যাঁ, ফোনটিতে ৫জি সাপোর্ট তো থাকবেই! ফোনটিতে তিনটি ক্যামেরা লেন্স রয়েছে, আর প্রধান লেন্সটি অনুমান করুন কতো মেগাপিক্সেল হতে পারে? ১০৮ মেগাপিক্সেল এর প্রধান লেন্স থাকছে এতে, আরো থাকছে ১২ মেগাপিক্সেল 2x টেলিফটো লেন্স, ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ফোনটিতে যেহেতু সবদিকেই ডিসপ্লে, তাই এতে কোন সেলফি ক্যামেরা নেই, আপনি পেছনের ক্যামেরা দিয়েই সেলফি নিতে পারবেন।

যদি শাওমি এই ফোনকে একটি কনসেপ্ট ফোন বলে আখ্যায়িত করেছে, কিন্তু অলরেডি তারা এই ফোন বিক্রিও শুরু করছে, তবে খুবই লিমিটেড স্টকে। ফোনটির দাম রাখা হয়েছে ২৮০০ অ্যামেরিকান ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ ৩৭ হাজার টাকার মতো! তো বুঝতেই পারছেন, এর দাম লেটেস্ট গ্যালাক্সি ফোল্ড ডিভাইজের থেকেও বেশি! শাওমি জাস্ট একটি কুল ডিজাইন প্রদর্শন করানোর জন্য এই ডিভাইজটি সামনে এনেছে। কিন্তু কে জানে, স্মার্টফোনের ভবিষ্যত্ কি হতে চলেছে!