মাহবুব শরীফ
অ্যাপেল এবার তাদের নতুন আইফোন ১১ লাইনে প্রধান দুইটি বিষয়ের উপরে বিশেষ ফোকাস প্রদান করেছে, ব্যাটারি লাইফ এবং ক্যামেরা। সাধারণ ব্যাটারি লাইফ টেস্টে আইফোন ভালোই পারফর্ম করে, কিন্তু আইফোন ১১ প্রো মাক্স এর কম ব্যাটারি ক্যাপাসিটি হওয়ার পরেও বেশি ক্যাপাসিটি সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ফোনটি! অ্যাপেল তাদের ডিভাইস গুলোতে এই বছর কিছুটা ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েছে, আইফোন ১১-এর ব্যাটারি ক্যাপাসিটি 3046 mAh, আইফোন ১১ প্রোর ব্যাটারি ক্যাপাসিটি 3190 mAh, এবং বড় ভাই আইফোন প্রো মাক্সের ব্যাটারি ক্যাপাসিটি 3969 mAh হিসেবে রেটিং করা হয়েছে।
আরুন মানি নামের একজন টেক রিভিউয়ার এর ব্যাটারি টেস্ট ভিডিওতে তিনি তিনটি অ্যাপেল ডিভাইসের সাথে গ্যালাক্সি নোট ১০+ এবং হুয়াওয়ে মেট ৩০ প্রো এর ব্যাটারি লাইফ যুদ্ধ লাগিয়ে দেয় যেখানে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের ব্যাটারি ক্যাপাসিটি 4500mAh পর্যন্ত। এই ব্যাটারি লাইফ টেস্টে কিছু দৈনন্দিন টাস্ক গুলো পারফর্ম করা হয় লাগাতার, যেমন- ইন্সটাগ্রাম, ক্যামেরা, 3D গেমিং, মিউজিক স্ট্রিমিং প্রভৃতি।
এই টাস্কগুলো লাগাতার পারফর্ম করতে গিয়ে আইফোন ১১ অর্জন করেছে ৫ ঘণ্টা ২ মিনিটের ব্যাটারি লাইফ, আইফোন ১১ প্রো অর্জন করেছে ৬ ঘণ্টা ৪২ মিনিটের ব্যাটারি লাইফ, অপরদিকে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ অর্জন করেছে ৬ ঘণ্টা ৩১ মিনিট; যেটাকে আইফোন ১১ প্রো এর প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। ্ত কিন্তু হুয়াওয়ে মেট ৩০ প্রোর মারাত্মক বড় 4500mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও অর্জন করেছে ৮ ঘণ্টা ১৩ মিনিট ব্যাটারি লাইফ, যেখানে আইফোন ১১ প্রো মাক্স অর্জন করেছে ৮ ঘণ্টা ৩২ মিনিটের ব্যাটারি লাইফ, আর এই টেস্টের ১ নং পজিশনে চলে গেছে আইফোন ১১ প্রো মাক্স; যার ব্যাটারি ক্যাপাসিটি রেটিং কেবল 3969 mAh!
এরমানে সাধারন দৈনন্দিন ব্যবহারে আইফোন ১১ প্রো মাক্স এর ব্যাটারি লাইফ শেষ হয়ে যাওয়া অনেক মুশকিল, ১-২ দিন তো আরামে চালিয়ে দিতে পারবেন। আর এটা সত্যিই অনেক বড় ব্যাপার!
