মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:১৬

রাজশাহী নগরীতে আশঙ্কাজনকভাবে মাদকাসক্তের সংখ্যা বেড়েছে। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই মাদকাসক্ত হয়ে পড়েছে। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, দেশি মদ সহজলভ্য হওয়ায় মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। প্রতিটি পাড়া-মহল­ায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এমনকি প্রত্যন্ত গ্রামেও সব রকম মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। নেশার টাকা জোগাড় করার জন্য মাদকাসক্তরা চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তরা পরিবার ও সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবার চরম অশান্তিতে পড়েছে। মাদক প্রতিরোধে নিরাপত্তাবাহিনী দায়িত্বশীলতার পরিচয় দিলে মাদক সমস্যার সমাধান সম্ভব।

নাসিফ

উপশহর, রাজশাহী