পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন রাইস মিলকে জরিমানা

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন রাইস মিলের মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না সরল ও গোপালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের আওতায় রাইস মিল মালিক আমিনুর রহমানকে ৭ হাজার, জাকির হোসেনকে ৫ হাজার ও বাবলু গাজীকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর খুলনার পরিদর্শক মোক্তার আলী হাওলাদার ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।