গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার হলো—রানা মিয়া, সজিব মিয়া, মামুন মিয়া ও খায়েশ ও জুয়েল মিয়া ।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ও রাতে শিলাসী এলাকায় ও চরমছলন্দ গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে।
