শৈলকুপা হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন রাখার দাবি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন এন্টিভেনম ইনজেকশন রাখার দাবিতে মঙ্গলবার মানববন্ধন হয়। শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধনের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, যুগ্ম সম্পাদক সাধন বিশ্বাস, গোলাম সরোয়ার, মিজানুর রহমানসহ অন্যরা।