বড়াইগ্রামে আট ছিনতাইকারী আটক

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২১

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আট ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার আটকরা আদালতে এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর সিএনজি চালিত থ্রি হুইলারের যাত্রী গড়মাটির মেসার্স দাদা ভাই চালকলের মালিক আহম্মদ আলীকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।  মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুমন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।