হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২১

একজন আটক

 হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ার নলচিরার অলিপুর ঘাটে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ মো. বাবলু (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মাহমুদ সাব্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলার নলচিরা অলিপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুইটি জবাই করা হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় হরিণ শিকার ও জবাই করে মাংস পাচারের ঘটনায় জড়িত পাচারকারী বাবলুকে আটক করা হয়। বাবলুর বিরুদ্ধে বনবিভাগের কর্মকর্তা ফারুক হোসেন বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া উদ্ধার করা মাংসগুলো বনবিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।