রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বরবংশী ইউপি পরিষদ কার্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে সম্মেলনে ২৫১ জন কাউন্সিলর, ১ হাজার ডেলিগেট এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি ও সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী সাবেক সভাপতি আব্দুল রশিদ মোল্লাকে ও সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম মাস্টারকে ঘোষণা করা হয়।
চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন—উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দর বাবুল পাঠান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সী প্রমুখ।
