বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
দীর্ঘ তিন বছর পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির (বিনাসা) নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজ্ঞানীদের মধ্য থেকে ১৩ সদস্যবিশিষ্ট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে বিনার ১১৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা ভোট প্রদান করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ বিনাসার নির্বাচন হয়। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়নি। আগামী ৩ অক্টোবর নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট ড. মো. আব্দুল মালেক-ড. মো. হারুন অর রশিদ পরিষদ ও ড. মির্জা মোফাজ্জল ইসলাম-ড. মো. রফিকুল ইসলাম পরিষদ অংশ নেবে। নির্বাচনের যাবতীয় কার্যক্রম সুুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
