পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকেরা মো. কবির নামের এক খামারির পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. কবির। তিনি উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পাঁচলগোটা গ্রামের আলী আকবরের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান বলেন, ঐ খামারির লিখিত অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসির কাছে পাঠানো হয়েছে।
