কুষ্টিয়ায় ধর্ষণ ও মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২৫

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ধর্ষণ ও মাদকের পৃথক দুটি মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার মামলা দুটির রায় ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী মাদক মামলায় সাদিকুল ইসলাম ওরফে সাদিক (৩০) ও পলাতক হাবিবুর রহমান ওরফে হবিকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

এদিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান ধর্ষণ মামলায় রানা (২৬) ও তরিকুল ইসলাম ওরফে গোসাইকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় এই দুই আসামি আদালতে উপস্থিত ছিল।