খুলনা অফিস
খুলনায় হত্যা, চাঁদাবাজি ও জমি দখলসহ ২১ মামলার আসামি শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর লবণচরা বান্দাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। লবণচরা থানার ওসি (চলতি দায়িত্ব) বায়েজীদ আকন বলেন, তার বিরুদ্ধে খুলনা সদর থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা ও রূপসা থানায় সাতটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে। ট্যারা মোস্তর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
