২০ জোড়া গরিব ছেলেমেয়ের বিবাহ দেবে ভোলা সমিতি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

‘ভোলা সমিতি ঢাকা’ কর্তৃক বিবাহ সহায়তা প্রকল্পে এতিম ও গরিব ২০ জোড়া ছেলেমেয়েকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর ও কনের চাকরির ব্যবস্থা ও আর্থিক সহায়তাসহ অনুষ্ঠানের খরচ বহন করবে সমিতি। সম্প্রতি সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ভোলা সমিতি ১২ জোড়া বর ও কনের বিবাহ দিয়েছে।

সমিতির পক্ষ থেকে ভোলার বিভিন্ন উপজেলায় গরিব, এতিম ও অসহায় পরিবারের বিবাহ উপযুক্ত ছেলেমেয়েদের বিবাহ দিতে অক্ষম এমন অভিভাবকদের সমিতির বিবাহ সহায়তা প্রকল্পের আহ্বায়ক ও সদস্য-সচিবের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের মোবাইল নম্বর ০১৭১২২৬১৪২৬ ও ০১৭১১৬২৪৮৭১, ০১৮১৯২২৫২৫১, ০১৫৫২৩৮৮৫৯১।