মইনীয়া যুব ফোরামের নয়া কমিটি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:৫৭

মইনীয়া যুব ফোরামের প্রথম জাতীয় কাউন্সিল ও যুব মহাসমাবেশ ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার শপথের মাধ্যমে শেষ হয়েছে। এতে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী। জাতীয় সংগীতের মাধ্যমে ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন ও সাধারণ সম্পাদক খলিফা মোহাম্মদ আসলাম হোসাইন।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হজরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী।

সম্মেলনে সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী আল্-মাইজভান্ডারীকে সভাপতি, খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইনকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান হারুনকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট মইনীয়া যুব ফোরামের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি