ব্লাড ক্যান্সারে আক্রান্ত দিলরুবা খানম কেয়া। ভারতের টাটা মেডিক্যাল সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রীণা নায়ের শিগগিরই তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। এজন্য ২৫ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিত্সা বাবদ ৫০ লাখ টাকা খরচ হয়েছে। এখন বাকি ২৫ লাখ টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে দ্রুত বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:দিলরুবা খানম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১১০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. সাঁথিয়া শাখা, পাবনা মোবাইল নং: ০১৭১১২৩০৭০৫ (ফজলুল বারী)।
