বিশ্বের অন্যতম বৃহত্ অর্থনৈতিক শক্তি চীন। নানা আয়োজনে গতকাল দেশটির কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো শক্তিই চীনের অগ্রযাত্রা রুখতে পারবে না বা চীনকে ঝাঁকুনি দিতে পারবে না। তার বক্তব্যেই কেবল দেশটির শক্তিমত্তার প্রকাশ পায়নি, বিশ্বের বৃহত্ সেনাবাহিনী এবং দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেটের দেশ চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনসহ সামরিক মহড়াও ছিল চোখে পড়ার মতো। শি জিনপিং শুধু শক্তি প্রদর্শনের কথাই বলেননি, বিশ্বশান্তিতেও যে তার দেশ অগ্রণী ভূমিকা রাখতে চায় সেই বিষয়টিও তুলে ধরেছেন প্রেসিডেন্ট শি।
[বিস্তারিত খবর ১৭ পৃষ্ঠায় (বিশ্ব সংবাদের পাতায়)]
