মানিকগঞ্জ : জেলায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান, এশিয়ান মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান নূরুজ্জামান প্রমুখ —ইত্তেফাক
