প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালেন মির্জা আব্বাস

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০০:১৮

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আপনি বলেছেন, ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আপনার বক্তব্যকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রাঘব-বোয়ালদের ধরবেন। সরকারের মন্ত্রী-এমপিরাও সম্পদের হিসাব দেবেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। কৃষক দলের এই মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।