ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে গঠনমূলক প্রস্তাব দিচ্ছে। এর মাধ্যমে ব্রেক্সিটের বাধা দূর হবে বলে তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন। প্রস্তাবে ব্রেক্সিটের পর আয়ারল্যান্ডের কিছু কাস্টমস চেকিংয়ের বিষয়ে উল্লেখ থাকবে বলে প্রধানমন্ত্রী বরিস জানান। পার্লামেন্টে চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে প্রস্তাব পাস হলেও যে কোনো উপায়েই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসবে বলে আবারো নিজের অঙ্গীকারের কথা বলেন প্রধানমন্ত্রী। তবে ইইউ জানিয়েছে, তারা এখনো ব্রিটেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাননি।
