সালাউদ্দিন লাভলুর কাছে শান্তি মলম পাওয়া যায় মাত্র দশ টাকায়। এ মলম তিনি বিক্রি করে বেড়ান। ‘শান্তি মলম দশ টাকা’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে এভাবে দেখা যাবে লাভলুকে। শনিবার থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেছেন তিনি। খুব শিগগির এটি প্রচারে আসবে আরটিভিতে। তিনি ছাড়া এতে আরো অভিনয় করছেন লাক্সতারকা ঊর্মিলা ও মুকিত জাকারিয়াসহ অনেকে। ধারাবাহিকটি নির্মাণ করছেন নির্মাতা হিমু আকরাম।
