কামাল হোসাইন
কী হয়েছে কী
ত্রিশ টাকার পেঁয়াজ কেন
এক শ টাকায় কিনতে হলো? ছি!!
সমস্যাটা কোথায় শুনি?
ওদের হলো নষ্টভ্রষ্ট মন—
অল্প টাকায় বিশাল লাভের
করছে আয়োজন।
অথচ যে কৃষক আমার
ঘাম ঝরিয়ে ফলায় এসব পণ্য,
তার পকেটে কয় টাকা যায়
কী রেখেছি সেই মানুষের জন্য?
আমার তোমার কাটছে পকেট
সিন্ডিকেটের লাগামছাড়া ঘোড়া
ঠুঁটো জগন্নাথ আমরা
মস্ত কপালপোড়া।
আমরা কেন প্রতিটা দিন
ঠকছি এমন করে?
কষ্টে উপার্জনের টাকা
নিচ্ছে ত্যাদড় চোরে!!
আমরা বড় উপায়হীনের দলে
সুযোগ বুঝে সবাই এ কান মলে!
বলতে শুনি, অস্থিতিশীল
বাজার করলে কেউ—
তার উপরে নামবে খড়্গ-ঢেউ ;
কিন্তু আমরা দেখিনি আজতক
শাস্তি পেল এমন কোনো ঠগ!!
রোজ রোজ এই সিন্ডিকেটে
নিচ্ছে সবার পিন্ডি কেটে;
এর বিরুদ্ধে করছে কী সরকার
জানাটা দরকার।
