নোটিশ বোর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের অধীনে বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শেরেবাংলা নগর ঢাকায় ২০১৯-২০ইং শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামুলক ইন্টার্নশীপসহ সর্বমোট ৫(পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহবান করা হয়েছে। অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে করতে হবে। উপজাতীয় প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকিবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে এসএসসি এবং এইচ,এসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স,কেমিস্ট্রি বায়োলজিসহ (গ্রেস মার্কস/ইমেপ্রাভমেন্ট ব্যতীত) উভয় পরীক্ষায় মোট ৭(সাত) গ্রেড পেতে হবে এবং আলাদাভাবে নুন্যতম ৩(তিন) পয়েন্ট থাকতে হবে। যে সকল প্রার্থী ২০১৬ সালের পূর্বে এসএসসি এবং ২০১৮ সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই।

আবেদন করার নিয়মাবলী

অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে করতে হবে। আবেদনের পূর্বে আবেদন ফি ১০০০/-(এক হাজার) টাকা “PHYSIOTHERAPY ADMISSION TEST” চলতি হিসাব নং “০২০০০১০৬৭২৯৭৫, অগ্রণী ব্যাংক লি: শ্যামলী শাখা, ঢাকা” এর অনূকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করতে হবে।

অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG), এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG),প্রয়োজন হবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথ ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সময়সীমা

অনলাইনে আবেদন শুরু: ০৫/০৯/২০১৯ ইং , আবেদনের শেষ সময়: ০৬/১০/২০১৯ ইং (রাত ১২টা) পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহ: ১৭/১০/২০১৯ ইং হইতে ৩০/১০/২০১৯ ইং (রাত ১২টা) পর্যন্ত।

ভর্তি পরীক্ষাঃ ০৮/১১/২০১৯ ইং (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়। সময়কাল ১ ঘন্টা ।  বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)

প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী:

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৭/১০/২০১৯ ইং হইতে ৩০/১০/২০১৯ ইং (রাত ১২টা) পর্যন্ত http://nitorbd.bigmsoft.com হতে ডাউনলোড করা যাবে।

ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষার নিয়মাবলী

পদার্থ বিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন- ৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান -১০ নম্বর সর্বমোট ১০০ (একশত) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১(এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ গুণ করিয়া ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হইলে এইচএসসি পরীক্ষায় পদার্থ , রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

ভর্তির নিয়মাবলী

ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসিও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারিরীক সুস্থতার সনদ ( মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা বিদ্যমান নাই, ছাত্র/ছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা এবং কোর্স সমাপান্তে ০১ (এক) বছর ইর্ন্টানীশীপ প্রশিক্ষণ গ্রহন করতে হবে।