প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘বেমানান’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুত্ফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা ধারণা—স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবেন। এই ধারণার বিপরীত গল্প নাটকটিতে তুলে ধরা হয়েছে।
