এইচএ গ্যাস টারবাইনের ১০০তম ইউনিট অর্ডার নিশ্চিত করেছে জিই

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:২৬

জিই পাওয়ার (এনওয়াইএসই:জিই) ঘোষণা করেছে  গ্রিকের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিটিলিনোস এসএ একটি অ্যাজিওস নিকোলোস পাওয়ার প্ল্যান্ট জিই ৯এইচএ.০২ গ্যাস টারবাইন অর্ডার করেছে। এই অর্ডারটি জিইর বিশ্বের দ্রুত বর্ধমান গ্যাস টারবাইন মডেল এইচএ গ্যাস টারবাইন অর্ডারের ১০০তম ইউনিট অর্ডার। এ অর্ডারে একটি জিই স্টিম টারবাইন এবং জেনারেটরের পাশাপাশি ১৫ বছরের সার্ভিস চুক্তিও রয়েছে। গ্রিসের ভিয়োটিয়া অঞ্চলে অবস্থিত অ্যাজিওস নিকোলাস পাওয়ার প্ল্যান্টটি ৮২৬ মেগাওয়াট (এমডব্লিউ) বিদ্যুত্ উত্পাদন করবে এবং এই প্রকল্পের নির্মাণ কাজ ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে শুরু করার পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুত্ কেন্দ্রটি ২০২১ সালের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে। জিইর গ্যাস পাওয়ার বিজনেসের প্রেসিডেন্ট ও সিইও স্কট স্ট্রাজিক বলেন, মিটিলিনোসের সাথে গ্রিসে সর্বপ্রথম এইচএ গ্যাস টারবাইন নিয়ে আসতে পেরে এবং ১০০তম গ্যাস টারবাইন অর্ডারের মাইলফলককে ছুঁতে পেরে জিই গর্বিত। এইচএ গ্যাস টারবাইন এর রেকর্ড-সেটিং কর্মক্ষমতা এবং দক্ষতার মাধ্যমে এজিওস নিকোলোস সিসিপিপি পাওয়ার প্ল্যান্টকে আধুনিকায়নে সহায়তা করা হচ্ছে। জিই ১৮টিরও বেশি দেশের ৪০টি গ্রাহকের কাছ থেকে এই ১০০ ইউনিট নিশ্চিত করেছে। বাংলাদেশে জিই, সামিট পাওয়ার এবং ইউনিক গ্রুপ থেকে ৯এইচএ টারবাইন স্থাপনের অর্ডার পেয়েছে, যা দেশের আসন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস-ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রগুলো সম্পূর্ণ কারিগরি সেবদানকারী হিসেবে কাজ করবে। পাওয়ার প্ল্যান্ট দুটোর কার্যক্রম শুরু হবে ২০২২ সালে।—প্রেস বিজ্ঞপ্তি