শেষ আটে বৈশাখী টেলিভিশন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫৫

বৈশাখী টেলিভিশন প্রথম দল হিসেবে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ’ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। টানা দুই জয়ে কোয়ার্টার নিশ্চিত করে তারা।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় চলমান এই টুর্নামেন্টে গতকাল দলটি ৫-০ গোলে বাসসকে হারায়। আলী ইমরান ও জাহিদ জোড়া গোল করেন। আলী ইমরান ম্যাচসেরা হন। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এছাড়া কালকের খেলাগুলোয় জয় পায় দৈনিক যুগান্তর, চ্যানেল আই ও ঢাকা ট্রিবিউন। ওয়াকওভার পায় দৈনিক নয়া দিগন্ত। অপর তিন খেলায় দলগুলো ড্র করে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিত্ দাস রুপু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএসজেএর সভাপতি মোতাহের হোসেন মাসুম, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান বাবু এবং সহসভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক রাকিবুল হাসান, সিনিয়র সদস্য ও নয়া দিগন্তের ক্রীড়া সম্পাদক কামাল আহমেদ, বাসসের ক্রীড়া সম্পাদক স্বপন বসু, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন। খবর বিজ্ঞপ্তির।