দলে ফিরলেন শেহজাদ-আকমল-ফাহিম

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫৫

শ্রীলঙ্কার বিপক্ষে

টি-টোয়েন্টি

সিরিজ

 স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তিন পুরোনো খেলোয়াড় আহমেদ শেহজাদ, উমর আকমল ও ফাহিম আশরাফ। আগামী শনিবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ।

শেহজাদ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের জুন মাসে। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। উমর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালে; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে বছর সেপ্টেম্বরে খেলেছিলেন এই আকমল। আর ফাহিম সে তুলনায় সম্প্রতিই খেলেছেন। তিনি এ বছর মে মাসেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন। এই তিন জনকে দলে জায়গা দিতে ওয়ানডে স্কোয়াডে থাকা তিন জন বাদ পড়েছেন—আবিদ আলী, মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। ইমাম এর মধ্যে ইনজুরিতে ভুগছেন। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাঁহাতে চোট পেয়েছেন। ফলে টি-টোয়েন্টি সিরিজ তার খেলার উপায় ছিল না।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো ৫, ৭ ও ৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে।