সাঁতারে গোলাপ অঞ্চলের শিরোপা লাভ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫৫

৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া

সিলেট অফিস

খুলনা ও বরিশাল শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত গোলাপ অঞ্চল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া আসরের সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে ১৫৪ পয়েন্ট পেয়ে তারা এ কৃতিত্ব দেখায়। ১১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত পদ্ম অঞ্চল।

এদিকে প্রতিযোগীদের মধ্যে বালক বড়ো গ্রুপের চাঁপা অঞ্চলের রুবেল আলম সিদ্দিকী, পদ্মা অঞ্চলের সামিউল ইসলাম, মধ্যম গ্রুপে গোলাপ অঞ্চলের আরিফ আলী, পদ্ম অঞ্জলের নাসিমুল হক, বালিকা বড়ো গ্রুপের গোলাপ অঞ্চলের বৈশাখি খাতুন, একি অঞ্চলের ইরফানা খাতুন, মধ্যম গ্রুপের গোলাপ অঞ্চলের এনি আক্তার ও ফারজানা রুমি সেরা সাঁতারু হিসাবে বিবেচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও মাউশির উপপরিচালক মো. আক্তারুজ্জামান ভূঞা।

হ্যান্ডবলের উভয় গ্রুপে

চ্যাম্পিয়ন কোয়ান্টাম স্কুল

হ্যান্ডবল উভয় গ্রুপে বকুল অঞ্চলের প্রতিনিধিত্বকারী বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল প্রতিযোগিতার সব খেলায় জিতে চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে কাবাডি বালক গ্রুপে যশোর জেলার বনগ্রাম মাধ্যমিক স্কুল এবং বালিকা গ্রুপে রাঙ্গামাটির ভুবনজয় সরকারি স্কুল শিরোপা লাভ করে।