আলিম ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উপবৃত্তির তৃতীয় ধাপের টাকা এখনো দেওয়া হয়নি। এর জন্য দায়ী কে— শিক্ষাবোর্ড নাকি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড? ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুরের ৩৩ জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র ৩ জন টাকা পেয়েছে। বাকি ৩০ জনের অপরাধ কী? বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলাল আহমেদ
শিক্ষার্থী, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, দিনাজপুর
