ইত্তেফাক রিপোর্ট
১৯৭৭ সালে জিয়াউর রহমানের ষড়যন্ত্রে অন্যায়ভাবে যেসব সেনা ও বিমানবাহিনী সদস্যদের ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিষয়ে তদন্তসাপেক্ষে নির্দোষ প্রমাণের দাবিতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জিয়াউর রহমানের আমলে সামরিক অভ্যুত্থানের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তারা ষড়যন্ত্রের শিকারদের তালিকা প্রকাশ এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ সাত দফা দাবি তুলে ধরেন।
৭৭-এর ষড়যন্ত্রের শিকার সার্জেন্ট এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রধান বক্তা ছিলেন ১৯৭৭ সালের ২ অক্টোবর ষড়যন্ত্রের শিকার বিমানবাহিনীর সার্জেন্ট মঈনুদ্দীনের ভাই আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এমপি।
