ইত্তেফাক রিপোর্ট
দেশের সংগীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক ‘সরগম’য়ের ২৪ বছর পদার্পণ উপলক্ষ্যে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা, নাট্যজন রামেন্দু মজুমদার, প্রখ্যাত সুরকার ও গীতিকার আজাদ রহমান, জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
‘সরগম’র ঐতিহ্য অনুযায়ী ‘আগুনের পরশমণি’ এ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুরশীদ আলম, দীপ্তি রাজবংশী, রেবেকা সুলতানা, ইয়াসমীন মুশতারী, রূপু খান, নারায়ণ চন্দ্র শীল, তারেক-মঞ্জুষা, উল্কা হোসেন, শেখ হেমায়েত, রোকেয়া হাসিনা নীলি, মুনতারিন মহল, সনম সুমী, শিপ্রা ভৌমিক, স্বপন কুমার দাস, নাসরিন ফেরদৌস চমন, সেলিনা হোসেন, তৃষা প্রমুখ ও সরগম সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ।
