চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর মোগলটুলি এলাকায় পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করায় জানে আলম নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ইনোভা টেক্সটাইল লিমিটেড একটি ওয়াশিং কারখানাকে ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোগলটুলি কর্মাস কলেজ রোডস্থ কাটা বট গাছ মোড়ে পরিবেশ ছাড়পত্র ছাড়া পুকুর ভরাট করে সামার এয়াকুব টাওয়ার নামে ১৪ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করায় জানে আলম নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ ইটিপি’র মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর তরল বর্জ্য নিঃসরণ করায় বায়েজিদ থানার পূর্ব কুলগাঁও জালালাবাদ এলাকায় অবস্থিত ইনোভা টেক্সটাইল লিমিটেড নামক ওয়াশিং কারখানাকে ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
