চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৪ জন ভর্তিইচ্ছুক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে মোট ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য ১ লাখ ৬৬ হাজার ৮৭০টি আবেদন জমা পড়ছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী। এর আগে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা নেওয়া হয়।
