কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
যানবাহনের অদক্ষ চালক, প্রশিক্ষণ ও লাইসেন্স না থাকা, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন ও রাস্তায় সাইন-সিম্বল না জানাসহ চালকদের নানা সমস্যা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বিকাল পাঁচটায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল মো. আশফাকুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হান্নান চিনু। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, পরিবহনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, চাকরিজীবী, পরিবহন মালিক প্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করে।
