শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জিয়াবাহিনীকে মুক্তিপণের সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করে ছয় দিন পর বাড়িতে ফিরেছেন অপহূত তিন জেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সুন্দরবনের ভারতীয় সীমানায় হুড়মুড়ি নামক স্থানে জেলেদের মুক্তি দেয় জিয়াবাহিনী। পরে অন্য একটি নৌকাযোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অপহূত তিন জেলে নিজ নিজ বাড়ি ফেরেন। তারা হলেন:টেংরাখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে শাহাদাত গাজী, হরিনগর গ্রামের আশরাফ এবং ধুমঘাট গ্রামের আবুল কালাম। জেলে শাহাদাত হোসেন জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে গহিন সুন্দরবনে হোগলডুবি খালে মাছ ধরার সময় ২৭ সেপ্টেম্বর রাতে জিয়াবাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
