নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:২৪

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার উপজেলার তিনআনী-নালিতাবাড়ি সড়কে তিনআনী বাজারে আধঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জমিলা গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতুল, যুবলীগ নেতা সোলাইমান প্রমুখ।