দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
আগামী শনিবার কুমিল্লা জেলা প্রশাসন ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীতে গ্রামবাংলার চির ঐতিহ্যের নৌকাবাইচের আয়োজন হচ্ছে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, আবহমান গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্যকে ধরে রাখার স্বার্থে দাউদকান্দিতে কুমিল্লা জেলা প্রশাসন নৌকাবাইচ ২০১৯-এর আয়োজন করছে। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
