সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:২৫

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে বুধবার ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে পিস প্রেসার গ্রুপ নামের একটি সংগঠন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন—সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক শামীম আজাদ সোনা প্রমুখ।

উত্পাদনশীলতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে বুধবার র?্যালি ও আলোচনা সভা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়। পরে সার্কিট হাউজে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূররে শাহ ওয়াজ।

মধুখালীতে জাতীয় উত্পাদনশীলতা দিবস পালিত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রশাসন ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দর আয়োজনে জাতীয় উত্পাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার র্যালি ও আলোচনা সভা হয়। র্যালি শেষে চিনিকল প্রধান ফটকের সামনে চিনিকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশীদ প্রমুখ।

জাতীয় উত্পাদনশীলতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় বুধবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিন তন্নি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমুখ।

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বুধবার বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান প্রমুখ বক্তব্য দেন।

সাতক্ষীরায় জাতীয় উত্পাদনশীলতা দিবসের শোভাযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি জাতীয় উত্পাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

রাজৈরে অবহিতকরণ কর্মশালা

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলা আছমত আলী খান অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল্লাহ সাজ্জাদ।

ডেইরি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে ডেইরি উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে দুধ ও মাংসে স্বয়ংসম্পূর্ণতা আনয়নের লক্ষ্যে গবাদিপশু পালনকারী খামারি ও উদ্যোক্তাদের নিয়ে ঐ প্রশিক্ষণ কর্মশালা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

বিরামপুরে জাতীয় উত্পাদনশীলতা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষ্যে বুধবার  বিরামপুর উপজেলা কন্ফারেন্স রুমে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।

১৪৫ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে ২৪৮ নম্বর রুপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৫ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। বুধবার আনুষ্ঠানিকভাবে স্কুলব্যাগ, টিফিনবক্স, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী। কাজী রাজিয়া-সোবহান ফাউন্ডেশনের অর্থায়নে গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শরণখোলায় মানববন্ধন, শান্তি পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে বুধবার উপজেলা সদর রায়েন্দা বাজারে শান্তি পদযাত্রা ও মানববন্ধন শেষে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে  আলোচনা সভা হয়। সুজনের শরণখোলা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন প্রমুখ।

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বুধবার বৃত্তি প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান   এডি এম শহিদুল ইসলাম।

আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন), দ্যা হাঙ্গার প্রজেক্ট ও পিস প্রেসার গ্রুপের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন হয়। বুধবার  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সুজনের উপজেলা সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, পিস প্রেসার গ্রুপের সদস্য অধ্যক্ষ আবুল বসার বাদশা, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম লিটন প্রমুখ।

নর্থ বেঙ্গল সুগার মিলে জাতীয় উত্পাদনশীলতা দিবস পালিত

লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে জাতীয় উত্পাদনশীলতা দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার মিলের কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরা বর্ণাঢ্য র্যালি বের করে। পরে মিলের প্রশাসন ভবন চত্ব্বরে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) সরফরাজুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা উপজেলায় কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠায় স্বর্ণ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। সম্মেলন শেষে নীলফামারী স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জেলা লিডার ইবনে সাইদ অঙ্কুরকে স্বর্ণ মেডেল পরিয়ে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।