জাতির পিতার সমাধিতে দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:৩৭

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সংবাদদাতা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যান্ড কারেক্টশনাল সার্ভিস মন্ত্রী রোনাল্ড ল্যামোলা। গতকাল বুধবার তিনি তার মন্ত্রণালয়ের চার সদস্যসহ সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশেষ প্রার্থনা করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সমাধি কমপ্লেক্সের জাদুঘরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।