মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রামে দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে বেশ কিছু প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগ্রামের স্বর্গীয় পুষ্প পূজা সংঘের উদ্যোগে দীর্ঘদিন ধরে সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গত মঙ্গলবার সাড়ে ৩টা পর্যন্ত প্রতিমাশিল্পীরা মূর্তি গড়ার কাজ করে বাড়ি চলে যান। গতকাল সকালে স্থানীয়রা এসে দেখতে পান মণ্ডপে অবস্থিত গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুর প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে।
