শোক সংবাদ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২১:৩৯

মোশারফ হোসেন মজনু

বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও দিনকালের প্রতিনিধি মোশারফ হোসেন মজনু (৬৫) নিজ বাসভবন বাগজানায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন। বাদ আছর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সভাপতি আলহাজ মমতাজউদ্দিন মন্ডলসহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আকবর মোল্লা

বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আকবর মোল্লা (৭৩) ক্যানসারে আক্রান্ত হয়ে বুধবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা রেখে গেছেন। আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।