সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের যমুনা নদীতে অবৈধভাবে উত্তোলনের অপরাধে বালু ব্যবসায়ী ও ড্রেজার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন এ জরিমানা করেন। এ সময় প্রায় ৬০ লাখ টাকার বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বালু ব্যবসায়ী পাঁচ ঠাকুরী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আনিসুর রহমান ও ড্রেজার মালিক পাবনার আমজাদ প্রামাণিক।
