ইসলামী ব্যাংকের প্রতিবাদ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:১৯

পহেলা অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ইসলামী ব্যাংকে এটিএম মেশিন কেনায় ভয়াবহ জালিয়াতি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়, ইসলামী ব্যাংকের এটিএম মেশিন কেনায় জালিয়াতির আদৌ কোনো ঘটনা ঘটেনি। যেসব প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছে তাদের দরপত্র ও সংশ্লিষ্ট দলিলাদি নিয়মানুযায়ী যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। কোনো প্রতিষ্ঠানকে এখনো কার্যাদেশ প্রদান করা হয়নি। সুতরাং ব্যাংকে টেন্ডার জালিয়াতি ঘটার প্রশ্নই আসে না।