শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেছেন। এসময় তিনি সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের চিকিত্সা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেন। তিনি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তার চোখের অবস্থা সম্পর্কে জানতে চাওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানান।