কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে বুধবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন ঐ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। সাবেক ছাত্রলীগ নেতা প্রবীর চন্দ্র ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন—আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, জহিরুল ইসলাম, মুঞ্জুর হোসেন, তাঁতি লীগ নেতা আমজাদ হোসেন কচি, রুহুল আমিন, যুবলীগ নেতা লোকমান হোসেন পনির প্রমুখ। গত ৩০ সেপ্টেম্বর পরিমল চন্দ্র ঘোষকে ব্যবসায়ী কৃষ্ণ হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।
