ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। গতকাল বুধবার ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ নামে একটি নতুন অফিস খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদকে এ নতুন অফিসের পরিচালক (অনারারি) হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, গত রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
