সেলিম প্রধানের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:১৫

অনলাইনে ক্যাসিনো ব্যবসার অভিযোগে সেলিম প্রধানের সব ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত মঙ্গলবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সেলিম প্রধানের ব্যক্তিগত হিসাবের পাশাপাশি তার প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সেলিম প্রধানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে তার মালিকানাধীন প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অন্যতম বড়ো ঋণখেলাপি।