ট্রাম্পের সঙ্গে ফোনালাপ প্রকাশ করলে সমস্যা নেই : পুতিন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০০:২৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ প্রকাশ করলে সমস্যা নেই। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পে ফোনালাপে দোষের কিছু দেখেন না উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, আগে বলা হয়েছিল, রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস আছে। সেই তদন্তে কিছু না পেয়ে বিরোধীরা ইউক্রেন ইস্যু তুলে আক্রমণ করছেন। গতকাল মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন কৌতুক করে বলেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপ করবে রাশিয়া। পুতিন বলেন, যে কোনো প্রেসিডেন্টই পূর্ববর্তী প্রশাসনের বিষয়ে তদন্তের আহবান জানাতে পারেন। এতে দোষের কিছু নেই। -রয়টার্স